
শনিবার সকাল ১১টায় জামিয়ার সম্মানিত উস্তাদ মাওলানা আহমাদ বাকের আজিজীর সঞ্চালনায় জামিয়ার তাজবিদ ও কিরাত বিভাগের সম্মানিত প্রবীণ উস্তাদ কারী আহমাদুল হক সাহেবের মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস মাওলানা কাজি মুহাম্মদ আখতার হোসাইন আনোয়ারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের অন্যতম দ্বীনি দরসগাহ জামিয়া আহলিয়া মঈনুল ইসলামের সম্মানিত মুহতামিম আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী কোরাইশী। তিনি অনুষ্ঠানের আখেরী নসিহত ও দোয়া পরিচালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার প্রধান মুফতি ও শায়খুল হাদিস ফকিহুদ্দীন আল্লামা মুফতি শামছুদ্দীন জিয়া সাহেব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাযেলানে জামিয়া পটিয়া ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব আল জামিয়র সম্মানিত ওস্তাদ মাওলানা মীর কাউসার খলিল সাহেব।
পুরো আয়োজনটির সভাপতিত্ব করেন জামিয়ার সম্মানিত মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভী। সভাপতির ভাষণে তিনি চট্টগ্রাম শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও উপস্থিত উলামায়ে কেরাম কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবং বলেন, “আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সুপ্রতিষ্ঠিত ও খ্যাতনামা দ্বীনি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে এই জামিয়া ইসলামী শিক্ষা, আমল ও আখলাকের সমন্বয়ে আলোকিত আলেম, মুফতি, মুহাদ্দিস ও দাঈ তৈরির এক অনন্য কেন্দ্র হিসেবে পরিচিত। দেশের সীমানা ছাড়িয়ে জামিয়ার সুনাম আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।”
তিনি আরও জানান, প্রতি বছর বহু ইলমপিপাসু ছাত্র ভর্তি হতে চাইলেও ছাত্রাবাসের সীমিত পরিসরের কারণে অনেকে সুযোগ হারায়। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আল্লাহর রহমতের ওপর পূর্ণ ভরসা রেখে জামিয়ার পূর্ব পাশে দৈর্ঘ্য ৫০০ ফুট, প্রস্থ ৫০ ফুট, নয় তলাবিশিষ্ট একটি বিশাল ছাত্রাবাস ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভবনের প্রতি ফ্লোরে ২৫,০০০ বর্গফুট, অর্থাৎ মোট ২,২৫,০০০ বর্গফুট স্থান থাকবে। প্রতি বর্গফুটে ১,৮০০ টাকা ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন করতে আনুমানিক ৪০ কোটি টাকা প্রয়োজন হবে।
মুফতি আবু তাহের কাসেমী নদভী দ্বীনপ্রেমী মুসলমানদের উদ্দেশে গভীর আহ্বান জানিয়ে বলেন, “প্রিয় ভাই ও বোন, এটি কেবল একটি ভবন নয়—এটি হবে হাজারো হাফেজ, আলেম ও দ্বীনি খেদমতের যোদ্ধা তৈরির এক চিরস্থায়ী কেন্দ্র। আপনার একটুখানি দান ও ত্যাগ হতে পারে অনন্ত সওয়াবের ছদকায়ে জারিয়া, ইনশাআল্লাহ।
অতএব, এই কল্যাণকর উদ্যোগে আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।” তিনি কুরআনের উদ্ধৃতি দেন— “তোমরা নিজেদের জন্য যে কল্যাণই অগ্রে পাঠাবে, তা আল্লাহর কাছে পাবে।” — (সূরা আল-বাকারা : ১১০)।
এতে দেশ-বিদেশের বরেণ্য ওলামায়ে কেরাম, প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও অসংখ্য দ্বীনপ্রেমী মুসল্লি উপস্থিত ছিলেন। দোয়া পর্বে ফাজেলান ভবনের সফল নির্মাণ, জামিয়ার উত্তরোত্তর অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
#বিশেষ_দ্রষ্টব্য: ফাজেলান ভবনের স্থাপত্য নকশা ও বিশদ বিবরণ উপস্থাপন করেন স্থপতি খালিদ সাইফ উদ্দীন (BUET Architecture) এবং ইঞ্জিনিয়ার দিদারুল আলম (BSc Civil)।
ফাজেলান ভবন (قصر فاضلان) নির্মাণ প্রকল্পের প্রাথমিক তথ্য:
• সম্ভাব্য ব্যয়: ৪২,০০,০০,০০০ টাকা (বেয়াল্লিশ কোটি)
• ব্যাংক হিসাব (Account):
• ব্যাংক: Islami Bank PLC. Patiya Branch
• Account Name: Al-Jamia Al-Islamia Patiya
• Account No.: ২০৫০১৬৩০২০০০০০৯০৭
যোগাযোগ:
•
০১৮১৯–৬২৪০৭৪ (মুহতামিম)
•
০১৮১৯–৩৪৬১৬৫ (হিসাব বিভাগ)

