১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ (২৭ শাবান ১৪৪৭ হি.) সোমবার, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র মজলিসে শূরার একটি গুরুত্বপূর্ণ সভা জামিয়ার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভার সভাপতিত্ব করেন জামিয়া আজিজিুল উলুম বাবুনগরের সম্মানিত মুহতামিম আমিরে হেফাজত পীরের কামেল হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী দা.বা.।
সভার সূচনায় জামিয়ার শিক্ষা, অর্থ ও স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। শূরা সদস্যগণ জামিয়ার সার্বিক শিক্ষা-কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থা এবং আর্থিক স্বচ্ছতার ভূয়সী প্রশংসা করেন এবং এ ধারাবাহিকতা বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন।
শূরা সদস্যবৃন্দ মুহতামিম সাহেবের নিষ্ঠা, দূরদর্শিতা, প্রজ্ঞা ও কর্মদক্ষতার প্রশংসা জানিয়ে তাঁর নেতৃত্বে জামিয়ার অগ্রগতির প্রতি সন্তোষ প্রকাশ করেন।
পরবর্তী পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক গঠন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও স্বচ্ছ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
সভায় গত ৫ ফেব্রুয়ারি গভীর রাতে জামিয়ার মুহতামিমের উপর সংঘটিত দুঃখজনক হামলার বিষয়েও আলোচনা হয়। শূরা সদস্যগণ এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং জামিয়ার শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং উপরোক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এ কমিটি আগামী ২ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করবেন।
আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠদানের জন্য জামিয়ায় দুই জন মুহাদ্দিস নিয়োগ দেয়া হয় এবং মুফতি শামসুদ্দিন জিয়া (হাফি.) এর জন্য বুখারী শরীফ ১ম খন্ড বহাল রাখা হয়।
সভায় উপস্থিত ছিলেন—
• জামিয়া দারুল আরকাম বি-বাড়িয়ার সম্মানিত মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব।
• বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব।
• জামিয়া আরাবিয়া জিরি-এর মুহতামিম হযরত মাওলানা খোবায়েব বিন তৈয়ব সাহেব।
• জামিয়া মাদানিয়া শুলকবহর-এর নায়েবে মুহতামিম হযরত মাওলানা হারুন সাহেব।
• দারুল উলূম মাঈনুল ইসলাম হাটহাজারী-এর মুহতামিম আল্লামা খলীল আহমদ কাসেমী দা.বা.-এর পক্ষে প্রতিনিধি হাটহাজারীর মুহাদ্দিস হযরত মাওলানা কবির আহমদ সাহেব।
• আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া-এর মুহতামিম হযরত মাওলানা মুফতি আবু তাহের কাসেমী সাহেব।
• আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া-এর শিক্ষা পরিচালক হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন কাসেমী সাহেব।
• গোপালগঞ্জ চন্দ্র দিঘলিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফেজ আবদুল্লাহ সাহেব।
• চট্টগ্রাম শহরের বিশিষ্ট ব্যবসায়ী হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব।
• দোহাজারী মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আশেকে এলাহী সাহেব।
• জনাব আলহাজ্ব এনামুল হক সাহেব চট্টগ্রাম।
সভা শেষে জামিয়ার সার্বিক উন্নতি, নিরাপত্তা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রকাশক:
প্রকাশনা বিভাগ
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া
চট্টগ্রাম, বাংলাদেশ
তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ


