ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান—আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ২য় সাময়িক পরীক্ষা।
পরীক্ষার সার্বিক পরিবেশ ও সুশৃঙ্খলতা সরেজমিনে পর্যবেক্ষণ করতে হল পরিদর্শন করেছেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদরিস বাংলাদেশের সভাপতি এবং জামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম—আল্লামা মুফতী একরাম হোসাইন অদুদী (দামত বারাকাতুহুম)।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন হল ঘুরে দেখেন, শিক্ষার্থীদের উত্তরপত্র পর্যবেক্ষণ করেন এবং গভীর মনোযোগ ও সততার সাথে পরীক্ষা দেওয়ার দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি জামিয়ার শিক্ষা পরিচালক ও হল সুপার মুফতী জসিম উদ্দীন কাসেমী সাহেবের সাথে মতবিনিময় করেন।
আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী এই দ্বীনি নিকেতনের সকল শিক্ষার্থীকে মেধার পূর্ণ বিকাশ ঘটিয়ে দ্বীনের খেদমতে কবুল করুন। আমিন।

