
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ—আল—জামিয়া আল—ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বোর্ডসমূহের অন্যতম একটি বোর্ড। সাম্প্রতিক সময়ে দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে, একটি মহল নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ইত্তেহাদভুক্ত মাদরাসাসমূহে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
একাধিকবার সদয়ভাবে বুঝানোর পরও তাদের এ অনুচিত কার্যকলাপ বন্ধ না হওয়ায়, ০১/০৪/১৪৪৭ হিজরি, বুধবার, জামিয়া পটিয়ার মজলিসে ইলমীর বৈঠকে এবিষয়ে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—
যে সকল মাদরাসা অতীতে জামিয়া পটিয়ার অধীনস্থ ইত্তেহাদের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে জামিয়া পটিয়ার অধীনস্থ ইত্তেহাদ কর্তৃক আয়োজিত মারকাযী পরীক্ষায় অংশ নেয়নি— সেসব মাদরাসার কোনো ছাত্র যদি আগামী ১৪৪৭/১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষে জামিয়া পটিয়ায় ভর্তি হতে ইচ্ছুক হয়, তবে তাকে অবশ্যই জামিয়া পটিয়ার অধীনস্থ ইত্তেহাদ কর্তৃক আয়োজিত ১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষের মারকাযী পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো মাদরাসার বার্ষিক বা মারকাযী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এছাড়া, ইত্তেহাদভুক্ত মাদরাসাসমূহের সম্মানিত জিম্মাদারদের প্রতি অনুরোধ রইল—যে কোনো নতুন ছাত্র তাদের মাদরাসা থেকে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে যথাসম্ভব সহযোগিতা প্রদান করবেন। এছাড়াও সরাসরি জামিয়া পটিয়া থেকে মারকাযী পরীক্ষায় অংশগ্রহণেরও সুযোগ রাখা হয়েছে ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বীনি শিক্ষা অর্জনের তাওফীক দান করবেন।
ঘোষণায়:
মুফতি আবু তাহের কাসেমী নদভী
মুহতামিম :
আল—জামিয়া আল—ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম
মুফতি জসিম উদ্দীন কাসেমী
নাজেমে তালিমাত:
আল—জামিয়া আল—ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

