সিলেট শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস এর ইন্তিকালে আল্লামা বোখারীর শোক প্রকাশ!

সিলেট শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস এর ইন্তিকালে আল্লামা বোখারীর শোক প্রকাশ!

সিলেট শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস এর ইন্তিকালে আল্লামা বোখারীর শোক প্রকাশ!

জামিয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেটের মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী হাফিজাহুল্লাহ।

উল্লেখ্য যে, গত ১১ মার্চ বিকেল ৪টা ৫৫ মিনিটের সময় মাদ্রাসায় আসরের নামাজের অজু করার প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথে তাকে ওসমানী হাসপাতালে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  তিনি ছিলেন খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল হক শায়খে গাজিনগরী রহ. এর জামাতা। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তিনি দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমীর ছিলেন। তিনি দাওয়াতুল হকের আমির ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমূদুল হাসানের অন্যতম খলিফা।

কর্মজীবনে তিনি সিলেটের ঐতিহ্যবাহী দরগাহ মাদরাসার শিক্ষক, অতঃপর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশের একজন খ্যাতিমান আলিম হিসেবে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে খ্যাতি অর্জনে সক্ষম হয়েছেন।

গণমাধ্যমকে দেয়া এক শোকবার্তায় আল্লামা বোখারী বলেন, মাওলানা আবুল কালাম যাকারিয়া ছিলেন একজন গুণী ও আদর্শ ব্যক্তিত্ব। অত্যন্ত মেধাবি ও জনপ্রিয় এমন আলিমে দীনের বিয়োগ ব্যথায় ধর্মপ্রাণ মুসলমান অত্যন্ত শোকাহত ও মর্মাহত হয়েছে। আল্লামা বোখারী মরহুমের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা ও মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও ভক্ত-অনুরক্ত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook
Twitter
LinkedIn
Skype
WhatsApp
Email
Print