ক) মজলিসে শোরা ই আমেলা গঠন করবে। তবে আঞ্জুমানের অনুমোদন লাভ করতে হবে।
খ) মজলিসে আমেলার সকল সদস্য শোরার সদস্যদের মধ্য থেকে মনোনীত করা হবে।
গ) মজলিসে আমেলার সদস্য সংখ্যা অন্যূন ৫ জন ও অনূদ্ধ ৯ জন হবে।
ঘ) মাদ্রাসার মুহতামিম ও নাজেমে তালীমাত আমেলার সদস্য থাকবেন।
ঙ) মুহতামিম পদাধিকার বলে আমেলার সম্পাদক থাকবেন।
চ) আমেলার কোন স্থায়ী সভাপতি থাকবেন না। অধিবেশন চলাকালে একজনকে সভাপতি করে নিতে হবে।
ছ) মজলিসে আমেলা স্থায়ী পরিষদ হিসাবে গণ্য হবে। তবে শোরা বিশেষ পরিস্থিতিতে তার পুনর্গঠন করতে পারবে।

