
মুহতারাম,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আশা করি, আপনারা সুস্থ আছেন। আপনারা অবশ্যই অবগত আছেন যে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া পরিচালিত, বাংলাদেশ তাহ্ফীজুল কোরআন সংস্থা দীর্ঘ কাল যাবৎ সমগ্র দেশের কোরআন শিক্ষার্থীদেরকে সঠিক আরবী লাহনে, শুদ্ধ উচ্চারণে এবং কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করে আসছে।
এরই ধারাবাহিকতায় আসন্ন
১ অক্টোবর ২০২৫ খ্রি. থেকে
২০ অক্টোবর ২০২৫ খ্রি. পর্যন্ত ২০ দিনব্যাপী হিফ্জ শিক্ষকদের জন্য বিশেষ ‘প্রশিক্ষণ কর্মশালা’ আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় আন্তর্জাতিক মানের আদর্শ হাফেজ গড়ার কারিগর, বিশেষজ্ঞ কারী সাহেবগণ ও অভিজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদেরকে তাজবীদ, লাহন, তেলাওয়াতের সৌন্দর্য ও শিক্ষণ-পদ্ধতি বিষয়ে মানসম্মত প্রশিক্ষণ প্রদান করবেন।
আমাদের দৃঢ় বিশ্বাস—এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষকগণ নিজেদের যোগ্যতা বৃদ্ধি করতে সক্ষম হবেন এবং এর সুফল সরাসরি শিক্ষার্থীদের মাঝে প্রতিফলিত হবে। ফলে আগামী প্রজন্মের হাফেজে কোরআনগণ কেবল কোরআন মুখস্থ করার গৌরবই অর্জন করবে না, বরং শুদ্ধ তেলাওয়াত ও আরবী উচ্চারণের সৌন্দর্যে সমুজ্জ্বল আন্তর্জাতিক মানের আদর্শ হাফেজ হিসেবে গড়ে উঠার এক নতুন দিগন্তের সূচনা করবে ইনশাআল্লাহ।
অতএব, মহোদয়ের নিকট আমাদের বিনীত অনুরোধ—আপনার প্রতিষ্ঠান থেকে মনোনীত শিক্ষকমণ্ডলীকে নির্ধারিত সময়ে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের ব্যবস্থা করবেন। এতে আপনার প্রতিষ্ঠানের কোরআন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ক্বিরাআতের ক্ষেত্রে উচ্চ মান প্রতিষ্ঠিত হবে।
আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং এ প্রশিক্ষণ কর্মশালাকে কোরআনুল কারীমের সঠিক শিক্ষা ও প্রচারের জন্য ফলপ্রসূ করে দিন—আমীন।

