জামিয়া ইসলামিয়া পটিয়ায় ভর্তি হবেন যেভাবে

জামিয়া ইসলামিয়া পটিয়ায় ভর্তি হবেন যেভাবে

দক্ষিণ এশিয়ার প্রসিদ্ধ দীনি শিক্ষানিকেতন, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ৬ই শাওয়াল থেকে শুরু হয়ে এক সপ্তাহ পর্যন্ত চলমান থাকে ।

ভর্তি ফরম বিতরণ ও জমা:

  • প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা এবং বিকাল ২:৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত জামিয়ার শিক্ষা বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যায়।

ভর্তির সময় যা যা প্রয়োজন:

১৷ ভর্তি ফি : ২০০০ (দুই হাজার) টাকা। (নূরানী ও মকতব ব্যতীত)

২৷ পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ২ কপি রঙিন ছবি।

৩৷ এন আই ডি/জন্মনিবন্ধনের ফটোকপি।

৪। নূরানী বিভাগের ভর্তি ফি: ১০০০ টাকা

ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য:

১৷ নতুনদের মধ্য হতে যারা “আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ” এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত মারকাযি (কেন্দ্রীয়) পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদেরকে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।

২৷ প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে নির্বাচিত যে কোন একটি কিতাবের পরীক্ষা নেয়া হয়।

৩৷ ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৩৩ নম্বর প্রাপ্ত হয়ে ‘মকবুল’ বিভাগে উত্তীর্ণ হতে হবে, নতুবা ভর্তির সুযোগ থাকে না।

৪৷ নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষা বিকাল ২:৩০ থেকে ৪:৩০ এবং বাদে মাগরিব থেকে এশা পর্যন্ত ‘দারুল হাদিসে’ অনুষ্ঠিত হয়। নোটিশ বোর্ডে লিখিত ফরম নম্বর অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা সমাপ্ত করতে হয়।

যেসব বিভাগে ভর্তি কার্যক্রম চলমান থাকে:

  • ইফতা (ইসলামী আইন ও গবেষণা বিভাগ)
  • উলূমুল হাদিস (উচ্চতর হাদিস গবেষণা বিভাগ)
  • তাফসীর বিভাগ।
  • আদব (আরবি সাহিত্য বিভাগ)
  • উচ্চতর ক্বিরাত বিভাগ
  • বাংলা সাহিত্য বিভাগ

(উপরোক্ত বিভাগসমূহে ভর্তির জন্য দাওরায়ে হাদীস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।)

  • কিতাব বিভাগ/সাধারণ বিভাগ( শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদীস-মাষ্টার্স পর্যন্ত
  • নেসাবে মুখতাসার/শর্ট কোর্স (জেনারেল শিক্ষায় শিক্ষিত আগ্রহী ভাইদের জন্য ৬ বছর মেয়াদী শিক্ষা সিলেবাস)

এছাড়াও রয়েছে-

  • মুতাফারিরকাহ বিভাগ।
  • হিফজ বিভাগ।
  • নাজেরা বিভাগ।
  • নুরাণী বিভাগ।

দিকনির্দেশনা :

  • পুরাতন ছাত্রদের ক্ষেত্রে যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে তারাক্কী (উন্নিত) দেওয়া হয় না, পূর্বের শ্রেণীতে পাঠগ্রহণ করতে হয়।
  • তাখাসসুসাত/ উচ্চতর বিভাগসমূহের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী বিভাগীয় যিম্মাদারের সাথে আলোচনা সাপেক্ষে জেনে নিতে হয়।
  •  ভর্তিচ্ছুক সকল ছাত্রকে ভর্তি ফরমের সাথে এন আই ডি/জন্মনিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে।
  • নতুন-পুরাতন ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা নামাজের পরে মসজিদে জানিয়ে দেওয়া হয়।

খোরাকি সংক্রান্ত জ্ঞাতব্য :

১. ‘মুমতাজ’ ছাত্রদের জন্য এককালিন খোরাকী ২০০০ টাকা।

২. ‘জায়্যিদ জিদ্দান’-এ উত্তীর্ণ ছাত্রদের জন্য এককালিন খোরাকী ২২০০ টাকা।

৩. ‘জায়্যিদ’-এ উত্তীর্ণ ছাত্রদের জন্য এককালিন খোরাকী ২৫০০ টাকা।

৪. ‘মকবুল’-উত্তীর্ণ ছাত্রদের জন্য এককালিন খোরাকী ২৭০০ টাকা।

৫. হিফজ বিভাগের ছাত্রদের জন্য প্রতি মাসে ১২০০ টাকা।

৬. মুতাফারিরকাহ, দাহুম ও এয়াযদাহুম এবং নুরাণী শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ১২০০ টাকা।

Facebook
Twitter
LinkedIn
Skype
WhatsApp
Email
Print

নোটিশ