গুরত্বপুর্ণ দুটি সিদ্ধান্ত

হযরত মাওলানা মুফতি কাজী ফজলুল করিম সাহেব-বগুড়া জামেয়া কারবালা মাদরাসার শাইখুল হাদিস

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম ইলমি মারকাজ জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম- এর সদরে মুহতামিম, শাইখুল হাদিস ও প্রধান মুফতি, আমিরে শরিয়ত মোহাম্মাদুল্লাহ হাফেজ্জি হুজুর রহিমাহুল্লাহ- এর বিশিষ্ট খলিফা, পিরে কামেল ফকিহুন্নফস আল্লামা হাফেজ আহমদুল্লাহ সাহেব রহিমাহুল্লাহ- এর নামাজে জানাজার পর জামিয়ার ইফতা বিভাগে হজরতের খোলাফা ও মুরিদানদের এক বিশেষ মাশওয়ারাহ ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার অনুষ্ঠিত হয়।
উক্ত মাশওয়ারায় সর্বসম্মতিক্রমে দুটি সিদ্ধান্ত গৃহীত হয়:
১ম সিদ্ধান্ত: হজরতের রেখে যাওয়া ইলমে তাসাউফের এই সিলসিলাহ সুচারুভাবে জারি রাখার স্বার্থে জামিয়ার সুযোগ্য মুহতামিম আল্লামা আবু তাহের কাসেমি নদভি সাহেবের তত্ত্বাবধানে জামিয়ার নাজিমে তালিমাত মুফতি জসিম উদ্দিন সাহেবকে জিম্মাদার মনোনীত করা হয়।
২য় সিদ্ধান্ত: হজরতের জীবদ্দশায় প্রতিবছর জামিয়ার দারুল হাদিসে যে ইসলাহি মজলিস অনুষ্ঠিত হতো, তা যথারীতি প্রতি আরবি হিজরি বর্ষের সপ্তম মাস রজব মাসের তৃতীয় সপ্তাহে মঙ্গলবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
হজরতের রচিত “হায়াতে আহমদী স্বরচিত আত্মজীবনী” ৫৩ নং পৃষ্ঠায় বর্ণিত-
“যাদেরকে আমি খেলাফত দিয়েছি, তাদের নাম ও ঠিকানা নিম্নে দেওয়া হলো”
১. ঢাকা মঈনুল ইসলাম মাদরাসার শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি সলিম সাহেব, ঢাকা।
২. বগুড়া জামেয়া কারবালা মাদরাসার শাইখুল হাদিস, হযরত মাওলানা মুফতি কাজী ফজলুল করিম সাহেব।
৩. জামিয়া ইসলামিয়া পটিয়ার নাজেমে তালিমাত ও সিনিয়র মুহাদ্দিস, হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন, কুতুবদিয়া।
৪. জামিয়া মোজাহেরুল উলুম মাদরাসার মুহাদ্দিস, মাওলানা ওমর ফারুক, আনোয়ারা।
৫. জামিয়া ইসলামিয়া পটিয়ার হিফজ বিভাগের শিক্ষক, হযরত মাওলানা হাফেজ নুরুল আবসার, চকরিয়া।
৬. মাতারবাড়ি সাইরের ডেইল মাদরাসার মুহতামিম, হযরত মাওলানা আহসানুল্লাহ, মহেশখালী।
৭. হযরত মাওলানা হাসান ( বসুন্ধরা মাদরাসা) রামু
৮. জামালপুর মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মকসুদ সাহেব, মীরসরাই।
৯. ঢাকা মঈনুল ইসলাম মাদরাসার মুহতামিম, হযরত মাওলানা আতাউল্লাহ, মীরসরাই।
১০. হযরত মাওলানা আজিজুল হাসান, পেকুয়া।
১১. হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, চকরিয়া।
১২. হযরত মাওলানা কুতুব উদ্দিন সাহেব, লোহাগাড়া।
১৩. হযরত মাওলানা ফয়সাল, উখিয়া।
১৪. হযরত মাওলানা ইয়াহিয়া, ফেনী।
১৫. হযরত মাওলানা হারুন, কৈগ্রাম, পটিয়া।
১৬. হযরত মাওলানা বেলায়েত হোসেন, ফেনী।
১৭. হযরত মাওলানা ইয়াসির, ঈদগাহ।
১৮. হযরত মাওলানা মাসউদ, নোয়াখালী।
১৯. হযরত মাওলানা সৈয়দ করিম, ঈদগাহ।
২০. হযরত মাওলানা ইলিয়াস, ঈদগাহ।
২১. হযরত মাওলানা উনাইছ, ঈদগাহ।
২২. হযরত মাওলানা সফিউল্লাহ, ঈদগাহ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print