“আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ’’-এর যৌথ সভার বিশেষ দাওয়াতনামা

“আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশ’’-এর যৌথ সভার বিশেষ দাওয়াতনামা

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ!

সম্মানিত মুহতামিম মহোদয়!

আশা করি ভালো আছেন, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১লা রবিউল আওয়াল ১৪৪৪ হিজরী, মোতাবেক ২৮শে সেপ্টেম্বর ২০২২ খৃষ্টাব্দ, রোজ বুধবার, বেলা ১১ ঘটিকায় “আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) বাংলাদেশ’’-এর কেন্দ্রীয় কার্যালয় ‘‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’’য় বোর্ডের সাধারণ পরিষদ, মজলিসে শোরা, পরীক্ষা কমিটির যৌথ সভার আহবান করা হয়েছে।

উল্লেখ্য যে, যৌথ সভার পূর্ব নির্ধারিত তারিখ ছিল ২৯শে সেপ্টেম্বর, যা বোর্ডের পক্ষ থেকে প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু অনিবার্য কারণবশত যৌথ সভা নির্ধারিত তারিখের একদিন পূর্বে তথা ২৮শে সেপ্টেম্বর করা হয়েছে।

অতএব, আশা করি, ইত্তেহাদের দায়িত্বশীল সদস্য হিসেবে যথাসময়ে উপস্থিত হয়ে আপনার মূল্যবান পরামর্শ প্রদান করে বোর্ডের কার্যক্রমকে আরো বেগবান করবেন।

আহবায়ক

(আল্লামা ) ওবায়দুল্লাহ হামযাহ

ভারপ্রাপ্ত মহাসচিব, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশ।

Facebook
Twitter
LinkedIn
Skype
WhatsApp
Email
Print

নোটিশ