আগামীকাল বেলা ১১টায় ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও যৌথ সভা

পূর্বের ঘোষণা অনুযায়ী আগামীকাল ২৬ই রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী, মোতাবেক ৩রা নভেম্বর ২০২১ খৃষ্টাব্দ, রোজ বুধবার, বেলা ১১ ঘটিকায় “আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) বাংলাদেশ’’-এর কেন্দ্রীয় কার্যালয় ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’য় বোর্ডের সাধারণ পরিষদ, মজলিসে শোরা, পরীক্ষা কমিটির  যৌথ সভা অনুষ্ঠিত হবে, ইনশা আল্লাহ।

উক্ত সভায় বিগত (১৪৪২-৪৩হিজরী শিক্ষা বর্ষের) মারকাযী পরীক্ষার মেধাতালিকায় উত্তীর্ণ ছাত্রদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

অতএব, আশা করি, ইত্তেহাদের অন্তর্ভুক্ত মাদরাসাসমূহের সম্মানিত মুহতামিমগণ; সংশ্লিষ্টদেরকে নিয়ে যথাসময়ে উপস্থিত হয়ে সভাকে সাফাল্যমণ্ডিত করবেন।

Facebook
Twitter
LinkedIn
Skype
WhatsApp
Email
Print

নোটিশ