জামিয়া প্রধান নিয়োগ

জামিয়া প্রধান নিয়োগ

শুরা কমিটি জামিয়ার সুষ্ঠ পরিচালনার জন্যে একজন খোদাভীরু বহুমুখী প্রতিভাবন আলিমকে নির্বাচন করেন। যিনি একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ এবং প্রসিদ্ধ ইসলামী ব্যত্তিত্ব হয়ে থাকেন। জামিয়ার প্রতিষ্ঠালগ্ন হতে এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

মাওলানা মুফতি  আবু তাহের কাসেমী নদভী হাফিজাহুল্লাহ এর তাকওয়া, ফরহেজগারী এবং জামিয়ার খেদমতে নিজের জীবন উৎসর্গের ফলশ্রুতিতে ০৩/০৮/১৪৪৫ হিজরী, মুতাবেক ১৪/০২/২০২৪ ইংরেজী, বুধবার ঐতিহাসিক শুরার মাধ্যমে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে জামিয়া ইসলামিয়া পটিয়ার নতুন মুহতামিম হিসেবে নিযুক্ত হন। দায়িত্বপ্রাপ্তির দিন তাঁর ডুকরে ডুকরে কান্নার দৃশ্য দেখে মনে হয়েছিল আসলে এ মহান দায়িত্বের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ছিলেন।
তিনি কেবল প্রশাসনিক দায়িত্ব পালনকারী নন; তিনি আকাবিরদের রেখে যাওয়া এক অমূল্য আমানতের নির্ভরযোগ্য বাহক, জামিয়ার ইহতেমামের মসনদে সমাসীন দীপ্তিমান উত্তরসূরী, যাঁর অস্তিত্বে মিশে আছে অতীতের গৌরব, বর্তমানের দায়িত্ব এবং ভবিষ্যতের দীপ্ত প্রতিশ্রুতি।
তাঁর অন্তর সুবাসিত তাকওয়া, দৃষ্টি প্রসারিত নববী নূরের দিকে, এবং চরণ চলেছে সেই মহাপুরুষদের পথ ধরে—যাঁরা দ্বীনের জন্য জীবন উৎসর্গ করেছিলেন নিঃস্বার্থভাবে। ঝড়ঝঞ্ঝা, ষড়যন্ত্র ও হয়রানির মাঝেও তিনি হয়ে উঠেছেন এক অনন্য বাতিঘর। ঝড়ের মাঝে শান্তি, অন্ধকারে আলোর দিশারী—এই বীরত্ব, ত্যাগ ও পরিশ্রমের মুজাসসামে আজ জামিয়া বেঁচে আছে, বিকশিত হচ্ছে এবং আলোকিত করছে বিশ্ব দরবার।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print