ইত্তেহাদের ফি জমা দেয়ার শেষ তারিখ আগামীকাল মঙ্গলবার!

 

ইত্তেহাদের ফি জমা দেয়ার শেষ তারিখ আগামীকাল মঙ্গলবার!

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) বার্ষিক কেন্দ্রীয় পরীক্ষা আগামী ১৩ শাবান থেকে আরম্ভ হয়ে ১৯ শে শাবান সমাপ্ত হবে, ইনশা আল্লাহ । তবে ১৫ ই শাবান শবে বরাত উপলক্ষ্যে পরীক্ষা হবে না, অবশ্যই জুমাবারও পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীর নাম-ঠিকানা সহ সকল জামাতের তালিকা ও পরীক্ষার ফি একসাথে-ই ২০ জুমাদাল উখরা ১৪৪০ হিজরীর মধ্যে ইত্তেহাদ অফিসে ফি জমা করা আবশ্যকীয়। আগামী মঙ্গলবার ফি জমাদানের শেষ তারিখ।

অতএব, সংশ্লিষ্ট মাদরাসা ও আগ্রহী শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ পরীক্ষার্থীদের নাম-ঠিকানা ও পরীক্ষার ফি আগামী মঙ্গলবারের মধ্যেই নিম্ন বর্ণিত হারে ইত্তেহাদ অফিসে ফি জমা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

জামাতে হাস্তুম-২৫০

জামাতে শাশুম-৩০০

জামাতে ছাহারুম-৩৫০

জামাতে দুয়াম-কামেলাইন-৪০০

তাজভীদ-৪০০

নিবেদক

মুফতি আব্দুল হালীম বোখারী

সেক্রেটারী জেনারেল

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ

 

 

Facebook
Twitter
LinkedIn
Skype
WhatsApp
Email
Print