আজ ২০ নভেম্বর ২০২৬ ইং. রাত ৮টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর চট্টগ্রামস্থ বাসভবনে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন অদুদী সাহেব হাফিজাহুল্লাহর নেতৃত্বে জামিয়ার একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে আগামী ২৬ ও ২৭ নভেম্বর ২০২৬ তারিখে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার উদ্যোগে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সার্বিক প্রস্তুতি, আয়োজন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে উক্ত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়।
এ ছাড়া দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা, দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার, ইসলামী শিক্ষার উন্নয়ন এবং জাতীয় পর্যায়ে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার শিক্ষা, দাওয়াত ও দ্বীনি খেদমতের বিভিন্ন দিক নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় মাননীয় অর্থমন্ত্রী বলেন, “আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরোনো। বাংলাদেশে দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে এ প্রতিষ্ঠান অতুলনীয়।” তিনি পটিয়া আসনের সংসদ সদস্য জনাব এনামুল হক এনাম সাহেবেরও প্রশংসা করেন। তিনি বলেন, “তিনি অনেক ভালো মানুষ। পটিয়া মাদরাসার সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত গভীর।”
সৌজন্য সাক্ষাতে জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন অদুদী হাফিজাহুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন—
১. হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন কাসেমী সাহেব, মুহাদ্দিস ও শিক্ষা বিভাগীয় প্রধান, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া।
২. হযরত মাওলানা রহমত উল্লাহ সেপাহী, মুহাদ্দিস ও সহকারী শিক্ষা পরিচালক।
৩. মাওলানা হাফেজ ফুরকান সাহেব, পরিচালক, ইসলামিক স্টাডিজ বিভাগ।
৪. মাওলানা রহমাতুল্লাহ সিপাহী, সহকারী পরিচালক, শিক্ষা বিভাগ।
৫. মাওলানা মহসিন আমিন সাহেব।
৬. মাওলানা আলতাফ হোসেন সাহেব।
৭. মাওলানা হাফেজ শোয়াইব সাহেব।
৮. মাস্টার রফিক উল্লাহ সাহেব।
৯. চাকতাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজি আবুল বশর ও জনাব আলহাজ্ব আব্দুল হান্নান।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জামিয়ার বিভিন্ন দ্বীনি, শিক্ষামূলক ও দাওয়াতি কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রীকে অবহিত করা হয়।

