আল-জামিয়া পটিয়ার প্রবীন শিক্ষক মাওলানা আব্দুল মান্নান দানিশ (রহ.) ইন্তিকাল করেছেন

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রবীন শিক্ষক মাওলানা আব্দুল মান্নান দানিশ (রহ.) আজ জুমার পর আকস্মিকভাবে হার্ট অ্যাটাক করেন। অতঃপর তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ইন্তিকালের কথা জানান, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তিকালে আমরা (আল-জামিয়া পটিয়ার ছাত্র-শিক্ষক) গভীরভাবে শোক প্রকাশ করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি তাঁর জীবন-যৌবন জামিয়া পটিয়ায় কাটিয়েছেন।
আল্লাহ তাআলা তার খেদমতগুলো কবুল করুন।
শনিবার বেলা ১১ টায় ফটিকছড়ি থানার অন্তর্গত রাবার বাগান মাদ্রাসায় আর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আল্লাহ তায়ালা সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, আমীন।
Facebook
Twitter
LinkedIn
Skype
WhatsApp
Email
Print

নোটিশ