গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমদের সাথে জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ

গতকাল ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সম্মানীত মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)এর সভাপতি আল্লামা মুফতী একরাম হোসাইন অদুদী সাহেব হাফিজাহুল্লাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহ উদ্দীন আহমদ সাহেবের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে তিনি কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং পটিয়া মাদরাসার বার্ষিক অগ্রগতি ও সামাজিক-দ্বীনি কর্মকাণ্ড সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
আলোচনায় মুহতামিম সাহেব জামিয়ার ঐতিহাসিক অবদান তুলে ধরে এই অগ্রযাত্রায় সরকারের সহযোগিতা ও দোয়া কামনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামি শিক্ষা ও চরিত্র গঠনে পটিয়া মাদরাসার ভূমিকার প্রশংসা করে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করেন এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
Facebook
Twitter
LinkedIn
Skype
WhatsApp
Email
Print