
“নূরানী শিক্ষা বোর্ড পটিয়া”
(আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার তত্ত্বাবধানে পরিচালিত)
দেশের প্রত্যন্ত অঞ্চলে বোর্ডের কার্যক্রম পরিচালনা সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে
যোগ্য ও আগ্রহী ব্যক্তিবর্গের নিকট থেকে প্রতিনিধি/পরিদর্শক পদে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
১. বিশুদ্ধ তেলাওয়াত পাঠে সক্ষম হতে হবে
২. দাওরা হাদীস বা কামিল পাস হতে হবে
৩. নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে
(১৯৯৭ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত মাওলানা ইরফান কাসেমী সাহেবের নিকট “যেখানেই হোক” প্রশিক্ষণ প্রাপ্ত বা সম্পর্কিত ব্যক্তিগণ অগ্রাধিকার পাবেন)
৪. আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে
৪. তিন ভাষাতেই সুন্দর লেখার যোগ্যতা থাকতে হবে
৫. নূরানী বিভাগে অন্তত ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীগণকে আল-জামিয়া পটিয়ার বার্ষিক সভার ৭ দিন পূর্বে,
অর্থাৎ ২১ নভেম্বর (শনিবার) তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন প্রেরণের ঠিকানা:
নূরানী শিক্ষা বোর্ড পটিয়া
প্রধান কার্যালয়, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম
অথবা
হোয়াটসঅ্যাপ: ০১৮১৯-১১১৮৯৫
(এই নম্বরে যোগাযোগ করা যাবে)
অতিরিক্ত তথ্য:
নির্বাচিত পরিদর্শক ও প্রতিনিধিদের জন্য বোর্ডের পক্ষ থেকে
বিশেষ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান করা হবে।
মা’আস-সালাম
সভাপতি: আল্লামা মুফতি আবু তাহের কাসেমী নদভী
সেক্রেটারি: মাওলানা ইরফান কাসেমী
নূরানী শিক্ষা বোর্ড পটিয়া
(আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার তত্ত্বাবধানে পরিচালিত)

